বাবাকে পিটিয়ে মারল প্রতিবেশী

ছেলেকে আটকে রেখে বাবাকে পিটিয়ে মারল প্রতিবেশী

ছেলেকে আটকে রেখে বাবাকে পিটিয়ে মারল প্রতিবেশী

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে মো. নুরুল হক বাবুল (৬০) নামে এক কৃষককে কোদাল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত মো. নুরুল হক বাবুল উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লেদির বাড়ের বাড়ির মৃত আনোয়ার উল্যার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।